রায়পুরায় পাট ভর্তি ট্রাকে আগুন, ১০ টন পাট পুড়ে ছাই

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদী রায়পুরা উপজেলায় পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে

2024-04-24T09:30:18+00:00
2024-04-24T09:30:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
রায়পুরায় পাট ভর্তি ট্রাকে আগুন, ১০ টন পাট পুড়ে ছাই
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯:৩০ এএম 
রায়পুরায় পাট ভর্তি ট্রাকে আগুন, ১০ টন পাট পুড়ে ছাই
নরসিংদী রায়পুরা উপজেলায় পাটভর্তি একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৮.৩০ দিকে রায়পুরা বাজারের পাশে ব্রিজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পাট মালিকের সাথে কথা বলা যায়নি। তবে ধারনা করা হচ্ছে ট্রাকটিতে আনুমানিক ১০ টন পাট বোঝায় করা হয়েছিলো। ট্রাকটি রাতে পান্থশালা থেকে ছেড়ে রায়পুরা বাজার আসলে উপরে থাকা ঝুলন্ত বিদ্যুতের তার ট্রাকে থাকা পাটের সঙ্গে লেগে যায়। তখন একটি তার থেকে আগুনের উল্ক পাটের উপরে পরে আগুন লেগে যায়। ট্রাক চালক দ্রুত গতিতে বাজার থেকে বের হয়ে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখের বেশি মূল্যের পাট পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জানতে চাইলে রায়পুরা ফায়ার সার্ভিসের সাব অফিসার ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। চলন্ত ট্রাকের সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে এ অগ্নিকাণ্ড ঘটেছিল বলে জানা গেছে। অপ্রত্যাশিত এমন ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এলাকাবাসী।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: