গোয়ালন্দে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোকে মো. নুরল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা

2024-04-24T17:26:45+00:00
2024-04-24T17:26:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গোয়ালন্দে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:২৬ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোকে মো. নুরল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি।

নিহত নুরল ইসলামের বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

পারিবারিক সূত্রে জানা যায়, এদিন (বুধবার) সকাল ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে বাড়ির আঙিনায় লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি ঘটলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক নুর ইসলাম মারা গেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হিটস্ট্রোকে মৃত্যু  শিক্ষকের মৃত্যু  গোয়ালন্দ  রাজবাড়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: