ট্রাককে ধাক্কা দিয়ে অটোরিকশার চালক নিহত

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত

2024-04-24T17:34:29+00:00
2024-04-24T17:34:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাককে ধাক্কা দিয়ে অটোরিকশার চালক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৫:৩৪ পিএম 
ট্রাককে ধাক্কা দিয়ে অটোরিকশার চালক নিহত
নাটোরের লালপুরে দ্রুতগতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।  

তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রাককে ধাক্কা  অটোরিকশার চালক নিহত  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: