তীব্র গরমে ক্লান্ত শ্রমজীবীদের স্বস্তি ‘এক গ্লাস শরবত’

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বৈশাখের প্রখর রোদে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন বিপাকে পড়া ক্লান্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে শীতল শরবত বিতরণ করেছে

2024-04-24T18:45:39+00:00
2024-04-24T18:45:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
তীব্র গরমে ক্লান্ত শ্রমজীবীদের স্বস্তি ‘এক গ্লাস শরবত’
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৬:৪৫ পিএম 
তীব্র গরমে ক্লান্ত শ্রমজীবীদের স্বস্তি ‘এক গ্লাস শরবত’
বৈশাখের প্রখর রোদে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তখন বিপাকে পড়া ক্লান্ত পথচারী ও শ্রমজীবীদের মাঝে শীতল শরবত বিতরণ করেছে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন। বুধবার (২৪ এপ্রিল) সকালে উত্তর ইসলাম পুর এলাকায় তাদের কার্যালয়ে দেখা যায় সরবত বানাতে ব্যস্ত সময় পার করছেন সংগঠনের সদস্যরা। 

কেউ লেবু কাটছেন, কেউ আপেল, কেউ আনারস, কেউ পাত্রে মিনারেল ওয়াটার দিচ্ছে, কেউ সেই পানিতে চিনি দিচ্ছে, কেউ ভেজানো তকমার দানা শরবতে ছাড়ছে, কেউ পানিতে ট্যাং দিচ্ছে, কেউবা বিটলবণ দিয়ে শরবত বানাচ্ছে । তাদের দেখলেই বোঝা যায় তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে।

জীবন জীবিকার তাগিদে তীব্র দাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। তাদের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে দুই হাজার খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে এক গ্লাস শীতল শরবত বিতরণ স্বস্তি এনে দিয়েছে।
বুধবার শহরের জেলা শিল্পকলা একাডেমির সামনে দেখা মেলে এ উদ্যোগের।

স্থানীয়রা বলছে, তীব্র গরমে এমন উদ্যোগ ভালো লেগেছে। এমন চিত্র সচরাচর দেখা যায় না। তাদের এই মানবিক কাজ সমাজের সকল স্তরে প্রশংসা ও অনুকরণের যোগ্য।

মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই বলেন, তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে থাকি।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র সংগঠনটি শহরের তরুণদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন দুর্যোগে নিজস্ব অর্থায়নে অসহায় হত দরিদ্রদের সহায়তার কাজ করে সংগঠনটির কর্মীরা। এই সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শীতল শরবত  শ্রমজীবী মানুষ  মুন্সীগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: