কুড়িগ্রামে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে হিটস্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার রমনা ইউনিয়নের

2024-04-24T21:59:21+00:00
2024-04-24T21:59:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৯:৫৯ পিএম 
কুড়িগ্রামে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামের চিলমারীতে হিটস্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রোকোনুজ্জামান সরকার।

ইউপি মেম্বার জানান, রমনা ব্যাপারীপাড়া গ্রামের মৃত আছুরুল্ল্যাহ ব্যাপারীর ছেলে নজির হোসেনের বসতভিটা চিলমারী নৌ-বন্দর সম্প্রসারণ কাজে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে একোয়ার করা হচ্ছিল। এনিয়ে তিনি চিন্তিত ছিলেন। এছাড়াও সকাল থেকে প্রচণ্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হিটস্ট্রোক  বৃদ্ধের মৃত্যু  কুড়িগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: