ঋণ আদায়ে কৃষি ব্যাংকে হালখাতা

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখায় হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার কৃষি ব্যাংক

2024-04-24T22:43:17+00:00
2024-04-24T22:43:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঋণ আদায়ে কৃষি ব্যাংকে হালখাতা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ পিএম 
ঋণ আদায়ে কৃষি ব্যাংকে হালখাতা
বাংলাদেশ কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখায় হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখায় এ হালখাতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক কাষ্ট সাগরা বাজার শাখার ব্যবস্থাপক (মুখ্য কর্মকর্তা) সোহাগ ঘোষ জানান, সদর উপজেলার হরিশংকরপুর, দোগাছী, কালীচরনপুর, পদ্মকর ও পোড়াহাটী ইউনিয়নের অধীন মোট ঋণ গ্রহীতার সংখ্যা ২ হাজার ৬১৩ জন। মোট ঋণের পরিমাণ ২৮ কোটি ৯৩ লাখ টাকা। হালখাতায় ঋণ আদায়ের লক্ষ্য মাত্রা ছিল ২৩ লাখ টাকা। অর্জন হবে ২৬ লাখ টাকা।

ঋণ গ্রহীতা হাটগোপালপুরের হাফিজুর রহমান জানান, স্বল্প সুদে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে অনেক উপকৃত হয়েছি। হালখাতায় আমি পুরো টাকা পরিশোধ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।

অপর ঋণ গ্রহীতা কলা চাষি পোড়াহাটি এলাকার ইনতাজ উদ্দিন ৩ লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেছেন বলে জানান। 

উল্লেখ্য, প্রতি বছর একবার কৃষকরা হালখাতার মাধ্যমে ঋণ পরিশোধ করার সুযোগ পেয়ে থাকেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কৃষি ব্যাংকে হালখাতা  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: