আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর চারঘাটে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (২৪

2024-04-24T23:43:46+00:00
2024-04-24T23:43:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১:৪৩ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীর চারঘাটে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ডাকরা ইউনিয়নের সেন্টারের মোড় এলাকার আবুল কালামের ছেলে আরিফ ইসলাম আরেজ (৩৩) ও আবুল কালামের স্ত্রী পিঞ্জিরা বেগম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে পিঞ্জিরা বেগমের খালা মারা যান। আজ (বুধবার) সকালে পিঞ্জিরা বেগম ও তার ছেলে আরিফ ইসলাম রাজশাহীর বিনোদপুর এলাকায় যান জানাজায় অংশ নিতে। জানাজা শেষে মোটরসাইকেলে করে মা-ছেলে ফেরার পথে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মা-ছেলে গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রামেক হাসপাতালে পৌঁছানোর পর দুপুর আড়াইটার দিকে ছেলে আরিফ ইসলাম ও ৪টার দিকে মা পিঞ্জিরা বেগম মারা যান।

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। বাসটি আটক করা সম্ভব হয়নি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  মা-ছেলে নিহত  বাঘা  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: