জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের লালদীঘির মাঠে অনুষ্ঠিত জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ বলী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত

2024-04-25T18:54:24+00:00
2024-04-25T18:54:24+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৬:৫৪ পিএম 
জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
চট্টগ্রামের লালদীঘির মাঠে অনুষ্ঠিত জব্বারের বলী খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ বলী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত বলি খেলার ১১৫তম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ। ১১ মিনিট দু’জনের মধ্যে লড়াই চলার পর হার মানেন রাশেদ বলী। জয়ী হন বাঘা শরীফ। 
 
এদিন খেলার শুরুর দিকে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাশেদের প্রতিপক্ষ ছিলেন বাঘা শরীফ। ফাইনালে প্রায় ১১ মিনিট লড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানেন রাশেদ। 

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এনিয়ে টানা তৃতীয়বার তৃতীয় স্থান অধিকার করেন তিনি। 
বিকেল চারটায় শুরু হয় বলী খেলার ১১৫ তম আসর। এতে ৮৪ জন বলী অংশ নেন। কয়েক ঘণ্টা ধরে চলে বলী খেলা। এ সময় প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। 

আয়োজক কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ জানান, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলী খেলা। এতে বাঘা শরীফ নতুন চ্যাম্পিয়ন হয়েছেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জব্বারের বলী খেলা  নতুন চ্যাম্পিয়ন-বাঘা শরীফ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: