সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত

2024-04-25T20:48:42+00:00
2024-04-25T20:48:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ৮:৪৮ পিএম 
সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
নাটোরের সিংড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌন ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কালিকাপুর গ্রামে মৃত আ. রাজ্জাকের ছেলে মো. রাশিদুল ইসলাম (৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলটি উপজেলার দেবত্তর গ্রামের মৃত জেলহক মোল্লার ছেলে মো. আরিফুল ইসলাম (২৮) এর নিকট থেকে কম দামে ক্রয় করে বলে জানায়। পরবর্তীতে সিংড়া থানা পুলিশ মো. আরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়িটি চোরাই বলে স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ রাত আড়াইটায় মোটরসাইকেলটি জব্দ করেন এবং আসামিদের গ্রেফতার করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মামলার মাধ্যমে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   চোরাই মোটরসাইকেল উদ্ধার  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: