সমুদ্র সৈকতে নেমে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতেগোসল করতে নেমে মতিউর রহমান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা

2024-04-27T13:30:57+00:00
2024-04-27T13:35:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সমুদ্র সৈকতে নেমে প্রাণ গেল পর্যটকের
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৩০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৪ ১:৩৫ পিএম
কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকত। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মতিউর রহমান নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। 

নিহত পর্যটক মতিউর রহমান কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে। সৈকতের লাইফগার্ড কর্মী মোহাম্মদ ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যটক মতিউর রহমান সকালে সমুদ্র সৈকতে নামেন। তিনি ফোনে কথা বলার একপর্যায়ে হঠাৎ সৈকতের বালুতে পড়ে যান। তখন দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে ছুটে যায়। পরে বিচ কর্মীদের সহযোগিতায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পর্যটক মতিউর রহমানকে। সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, মতিউর রহমান হার্ট অ্যাটাক করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   সৈকতে পর্যটকের মৃত্যু  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: