অটোর ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু হুমাইরা আক্তারের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল

2024-04-27T13:58:42+00:00
2024-04-27T13:58:42+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
অটোর ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:৫৮ পিএম 
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু হুমাইরা আক্তারের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় রাস্তার পাশে এক বছরের শিশু সন্তান হুমাইরাকে নিয়ে দাঁড়িয়ে থাকা হাবিবা বেগমের ধাক্কা লাগে অটোর সাথে। এতে শিশু হুমাইরা মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় শিশু হুমাইরাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অটোরিকশা দুটি আটক করা হয়েছে। পালিয়ে গেছে চালক। তাদের আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   অটোর ধাক্কা  শিশুর মৃত্যু  মুন্সিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: