শেখ হাসিনার উদ্যোগে দেশিয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে

2024-04-27T22:17:36+00:00
2024-04-27T22:17:36+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার উদ্যোগে দেশিয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:১৭ পিএম 
শেখ হাসিনার উদ্যোগে দেশিয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। এর সফলতায় দেশিয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুঃ মুনিরুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

এছাড়া এসময় ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির তিন শতাধিক ব্যবসায়ি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: