কালকিনি ও ডাসারে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি ও ডাসারে আলাদাভাবে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও

2024-04-28T18:46:14+00:00
2024-04-28T18:46:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালকিনি ও ডাসারে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৬:৪৬ পিএম 
মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: সময়ের আলো

মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি: সময়ের আলো

মাদারীপুরের কালকিনি ও ডাসারে আলাদাভাবে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)। 

নিহত শাহাদাৎ সরদার মাদারীপুরের কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে, অপরদিকে মোসলেম ঘরামী মাদারীপুরের ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, রোববার সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির বাইরে তাকে বের করা হলে কিছুক্ষণ পরে বুকে ব্যথা হলে ছটপট করে মৃত্যু হয় শাহাদাতের। 

অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে বিষয়টি স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

মাদারীপুরের সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মেদ খান বলেন তীব্র গরমে সবাইকে ছাঁয়া যুক্ত স্থানে থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: