ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া (৫০) নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার পলাশ উপজেলার

2024-04-29T18:20:40+00:00
2024-04-29T18:20:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৬:২০ পিএম 
ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু
নরসিংদীতে প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া (৫০) নামে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। 

নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ দাস। 

তিনি জানান, দুপুরের ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালে একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিল। এসময় প্রচণ্ড তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ নিয়ে নরসিংদীতে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হলো।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হিট স্ট্রোক  দিনমজুরের মৃত্যু  পলাশ-নরসিংদী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: