ঘরে মিলল অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার মুরাদনগরে শিল্পী আক্তার (২১) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৯ এপ্রিল) সকাল

2024-04-29T22:52:31+00:00
2024-04-29T22:52:31+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘরে মিলল অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১০:৫২ পিএম 
ঘরে মিলল অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, স্বামী পলাতক
কুমিল্লার মুরাদনগরে শিল্পী আক্তার (২১) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত শিল্পী আক্তার মুরাদনগরের টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী মো. গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে।

নিহতের মা সুরাইয়া বেগম বলেন, ১০ মাস আগে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয়। সে চার মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিলো বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। টাকার জন্য গিয়াস আমার মেয়েকে গলা কেটে হত্যা করেছে। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাহলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। 

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারের নিথর দেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/আরআই





  বিষয়:   অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার  স্বামী পলাতক  দাউদকান্দি-কুমিল্লা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: