কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মো. কালু (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার

2024-04-29T23:31:57+00:00
2024-04-29T23:31:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৩১ পিএম 
কক্সবাজারে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মো. কালু (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামার তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত মো. কালু উত্তর মেহেরনামার তেলিয়াটা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। তিনি ৩ সন্তানের জনক ও পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, মো. কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে দিনমজুর হিসেবে গৃহস্থালির কাজ করছিলেন। এসময় তিনি মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান বলেন, দিনমজুর কালুকে হাসপাতালে আনার আগেই মারা যান। তবে তার স্বজনদের বক্তব্য শুনে এটা হিট স্ট্রোক জনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/আরআই




  বিষয়:   হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু  চকরিয়া-কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: