কক্সবাজারে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মনির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি হিটস্ট্রোক মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এ

2024-04-30T18:37:18+00:00
2024-04-30T20:30:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কক্সবাজারে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:৩৭ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৪ ৮:৩০ পিএম
কক্সবাজারে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মনির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি হিটস্ট্রোক মারা গেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে।  

নিহত মনির উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পালাকাটা এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মনির। আজ (মঙ্গলবার) সকালে ঘুম থেকে উঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার কথা জানালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে মনির উদ্দিনের শরীরে হিটস্ট্রোকের লক্ষ্মণ ধরা পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন, মনির উদ্দিন একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। খুবই কর্মঠ ছিল সে।  অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/আরআই




  বিষয়:   গরমে হিট স্ট্রোক  যুবকের মৃত্যু  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: