কালিহাতীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে হিটস্ট্রোকে মুনছের আলী (১০৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার

2024-04-30T20:27:50+00:00
2024-04-30T20:27:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কালিহাতীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:২৭ পিএম 
কালিহাতীতে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে হিটস্ট্রোকে মুনছের আলী (১০৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, মুনছের আলী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি সকালে বাড়ি থেকে বাজার করতে পার্শ্ববর্তী সিঙ্গুরিয়া বাজারে যায়। বাড়ির পাশের বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছালে বেলা ১১ টার দিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা সাড়ে ১১ টায় বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। 

তিনি আরও জানান, মুনছের আলীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সময়ের আলো/আরআই




  বিষয়:   হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু  কালিহাতী-টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: