সাতক্ষীরায় গরমে স্কুলে গিয়ে অসুস্থ শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে মো. ফারুক হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার

2024-04-30T21:47:43+00:00
2024-04-30T21:47:43+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় গরমে স্কুলে গিয়ে অসুস্থ শিক্ষকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৯:৪৭ পিএম 
সাতক্ষীরায় গরমে স্কুলে গিয়ে অসুস্থ শিক্ষকের মৃত্যু
সাতক্ষীরায় প্রচণ্ড তাপদাহে অসুস্থ হয়ে মো. ফারুক হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

এদিকে মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গতকাল (সোমবার) সহকারী ইংরেজি শিক্ষক ফারুক হোসেন তার কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থান অবনতি হলে রাতে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন লায়লা জানান, সোমবার (২৯ এপ্রিল) সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা: কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক হয়েছে বলে ধারণা করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা সিটি মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে তার মৃত্যু হয়।

সাতক্ষীরায় আজ (মঙ্গলবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আজ বিকেল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ২৫ ভাগ। 

তিনি আরো বলেন, ২১ বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এরআগে ২০০৯ সালের ৯ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০.৫ সেলসিয়াস।

তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই তাপদাহে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষ। তীব্র দাবদাহে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমে পিপাসা নিবারণে শ্রমজীবী মানুষের মাঝে এদিকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।

সময়ের আলো/আরআই




  বিষয়:   হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু  সাতক্ষীরা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: