ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার

2024-04-30T22:05:53+00:00
2024-04-30T22:05:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০:০৫ পিএম 
ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে উল্লাপাড়ার চর তারাবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত কৃষক জিল্লুর রহমান উপজেলার চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান জানান, জিল্লুর রহমান নিজের গ্রাম তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। ধান কাটার এক পর্যায়ে তীব্র তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সিরাজগঞ্জে নেওয়ার পথে মারা যান তিনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: