শ্রমিক-মালিক হাতে হাত রেখে স্মার্ট বাংলাদেশ গড়বো: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

শ্রমিক-মালিক হাতে হাত রেখে একসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।তিনি বলেন, শ্রমিক-মালিক এক না হলে

2024-05-01T15:30:11+00:00
2024-05-01T15:30:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রমিক-মালিক হাতে হাত রেখে স্মার্ট বাংলাদেশ গড়বো: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ৩:৩০ পিএম 
শ্রমিক-মালিক হাতে হাত রেখে স্মার্ট বাংলাদেশ গড়বো: খাদ্যমন্ত্রী
শ্রমিক-মালিক হাতে হাত রেখে একসাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, শ্রমিক-মালিক এক না হলে বা শ্রমিকরা ন্যায্য মজুরি না পেলে তারা কাজ করতে পারে না। আমাদের শ্রমিক যেনও কোন ভাবে শোষিত না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে কোন শ্রমিক আর শোষিত হতে দিতে চাইনা।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) বেলা ১১টায় নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।

বঙ্গবন্ধুর উদ্বৃত্তি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পৃথিবী দুই ভাগে বিভক্ত। শোষক এবং শোষিত। তিনি ছিলেন শোষিতের পক্ষে। অর্থাৎ শ্রমিকের পক্ষে বা খেটে খাওয়া মানুষের পক্ষে। দেশে জমি ও মানুষ আছে। এ দেশে শ্রমিক, কৃষক ও মজুর আছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে সোনার বাংলা গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

এসময় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি ডি.এম আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলসহ অন্যরা।

পরে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ শ্রমিক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মহান মে দিবস  বর্ণাঢ্য শোভাযাত্রা  খাদ্যমন্ত্রী-সাধন চন্দ্র মজুমদা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: