ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই উপজেলাগুলোর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে দিনাজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অয়োজিত এক অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. জানে আলম প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এরমধ্যে বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী ৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান (আনারস); বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় (মোটরসাইকেল); উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাণীপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আযম (ঘোড়া); উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী- বিরল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম (টিউবওয়েল), শহরগ্রাম ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান (সাধারণ সদস্য) তোফাজ্জল হোসেন তোফা (মাইক) ও আওয়ামী লীগের কাঞ্চনমোড় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হালিম (তালা)।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী- বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্ম ফুল), উপজেলা মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সুলতানা ইয়াসমীন রুমন (ফুটবল) ও রাণীপুকুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত সদস্য তছলিমা বেগম (হাঁস)।
বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড. জুলফিকার হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী (ঘোড়া) ও সাবেক চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী
ঈগলু (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. নুর আলম (টিউবওয়েল), সাবেক ভাইস চেয়ারম্যান বীরভদ্র রায় (উড়োজাহাজ), মো. জুলফিকার আলী ভুট্টো (চশমা), মো. শাকিউজ্জামান বাপ্পি (টিয়া পাখি), মো. শাহানুর সেলিম বাবু (হাতুড়ি), হোসেন মোল্লা (তালা), প্রবীর কুমার রায় (মাইক), মো. রেদওয়ানুল করিম রাবিদ (বই)।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান পুতুল রাণী রায় (হাঁস), লায়লা আখতার মোতালেব (ফুটবল) ও আফরোজা বেগম (কলস)।
বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (ঘোড়া), জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু (আনারস), মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহেদুজ্জামান (টেলিফোন), জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু (কাপ-পিরিচ), শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মোনায়েম খান (বই), পরিমল কুমার রায় (চশমা), মো. রশিদুল ইসলাম (টিউবওয়েল) ও মো. মামুনুর রহমান (উড়োজাহাজ)।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা হলেন- বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহানাজ পারভীন (ফুটবল) ও অনিতা রায় (হাঁস)।
কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্ধী প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক (দোয়াত-কলম), বরদা ভূষণ রায় (আনারস), জেলা পরিষদের সদস্য আরমান সরকার (মটরসাইকেল), জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন আলম (হেলিকপ্টার), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতি রাণী রায় (ঘোড়া) ও বিশিষ্ট মো. পারভেজ হোসেন শাহ (টেলিফোন)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন- মো. মাজেদুর রহমান (টিউবওয়েল), মো. আবুল কালাম আজাদ (বৈদ্যুতিক বাল্ব), মো. শফিকুল ইসলাম (মাইক), রঘুনাথ চন্দ্র রায় (টিয়া পাখি), মো. ইসমাইল হোসেন (চশমা) ও আবু রায়হান (তালা)।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- মোছা. রাবেয়া পারভীন (কলস), ডলোমনি (পদ্ম ফুল), মৌসুমী আক্তার (প্রজাপতি)।
প্রতীক বরাদ্দের পূর্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দিনাজপুরের চার উপজেলায় আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ভোটের মাঠে মার্কা নিয়ে প্রচারণা শুরু করেছেন।
সময়ের আলো/জিকে