উজিরপুরে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

বরিশাল ব্যুরো

সারাদেশ

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বরিশালের উজিরপুরে ধান কাটার সময় জামাল ফরাজী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা

2024-05-04T17:14:58+00:00
2024-05-04T17:14:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
উজিরপুরে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৫:১৪ পিএম 
উজিরপুরে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে বরিশালের উজিরপুরে ধান কাটার সময় জামাল ফরাজী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিটস্ট্রোকে মারা গেছেন। 

শনিবার (৪ মে) সকালের দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার সৈয়দ ফরাজীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা এলাকায় মোখলেস খানের জমিতে বোরো ধান কাটার জন্য যান জামাল ফরাজীসহ অন্য শ্রমিকরা।

প্রচণ্ড গরমের মধ্যে জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জমির মালিক মোকলেসসহ স্থানীয়রা জামালকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। 

জমির মালিক মোকলেস জানান, চলতি বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের জন্য বাগেরহাট থেকে গত এপ্রিলে একদল শ্রমিক এলাকায় আসেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। তাদেরই একজন হচ্ছেন জামাল ফরাজী। 

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, শ্রমিক অসুস্থ হওয়ার বিষয়টি শুনে খোঁজখবর নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: