স্বস্তির বৃষ্টিতে ভিজলো জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। জয়পুরহাটের পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও

2024-05-04T19:08:45+00:00
2024-05-04T19:08:45+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
স্বস্তির বৃষ্টিতে ভিজলো জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৭:০৮ পিএম 
স্বস্তির বৃষ্টিতে ভিজলো জয়পুরহাট
জয়পুরহাটে দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। জয়পুরহাটের পাঁচটি উপজেলার মধ্যে জয়পুরহাট সদর, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরে বৃষ্টি অনুষ্ঠিত হয়। শনিবার (৪ মে) বিকেলে ৪ টা ১০ থেকে ৪ টা ৩৫ পর্যন্ত বৃষ্টি স্থায়ী ছিল।

জয়পুরহাটে এক সপ্তাহে সর্বোচ্চ ৩৬ থেকে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করেছে।

চলমান তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরম আবহাওয়া প্রবাহিত হয়েছে। এর ফলে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার জেলার বিভিন্ন স্থানে নামাজ আদায় করা হয়েছে।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুনিরুজ্জামান মুনির বলেন, অবশেষে বহুকাঙ্খিত বৃষ্টি ঝরেছে জয়পুরহাটে। আজ (শনিবার) বিকেল চারটার কিছু পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সাথে প্রচণ্ড খরতাপে অস্থির জনজীবনে নেমে আসে স্বস্তি। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বৃষ্টিতে অত্যন্ত আনন্দিত। আশা করা হচ্ছে কয়েক দিনের প্রচণ্ড  তাপদাহ অনেকটা স্তিতিশীলহবে এই বৃষ্টির দ্বারা।

সময়ের আলো/আরআই



  বিষয়:   স্বস্তির বৃষ্টি  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: