বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সংবিধান সম্মত: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও ভোটেরই একটি অংশ। এটা হতেই পারে

2024-05-05T17:49:18+00:00
2024-05-05T17:57:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সংবিধান সম্মত: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৫:৪৯ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৪ ৫:৫৭ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সংবিধান সম্মত: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াও ভোটেরই একটি অংশ। এটা হতেই পারে কোনো ব্যক্তির গ্রহণযোগ্যতার কারণে সম্মান দেখিয়ে তার এলাকার অন্য কেউ দাঁড়ায়নি। তাই সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারে, এটা সংবিধান সম্মত। 

রোববার (৫ মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বরে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জেলা প্রশাসক এহেতেশার রেজার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

হানিফ বলেন, কোনো প্রার্থীর জনপ্রিয়তা অনেক বেশি, কোনো প্রার্থীর কম। এমন হলে ভোটের ব্যবধান বেশি হবে। ভোট একপাক্ষিক বা দ্বিপাক্ষিক বলে কিছু নেই।

ভোটাররা কেন্দ্রে যাবে না বলে বিএনপি নেতারা যে কথা বলছে তা জনগণ সমর্থন করে না বলে মনে করেন হানিফ। তিনি বলেন, তাদের কথা পছন্দ করে না কেউ। অনেক চেষ্টা এমনকি নাশকতা করেও বিএনপি গত জাতীয় নির্বাচনে মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। ৪২ ভাগ ভোটার অংশ নিয়েছিল। এবারো মানুষ ভোট দিতে যাবে। 

তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া জনপ্রতিনিধি নির্বাচন করার কোন সুযোগ নেই। বিএনপির জনসমর্থন নেই তাই তারা নির্বাচন থেকে দূরে থাকছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিসিক উদ্যোক্তা মেলা-উদ্বোধন  মাহবুব-উল আলম  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: