একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

একদিনেরব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে। তীব্র তাপদাহ শুরু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা বেড়েছে।

2024-05-05T19:39:15+00:00
2024-05-05T19:39:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৭:৩৯ পিএম 
একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠেছে। তীব্র তাপদাহ শুরু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা বেড়েছে। ভ্যাপসা গরমের কারণে মানুষ অস্বস্তিতে রয়েছে। তাপমাত্রা ও আদ্রতার কারণে শরীর জ্বলে যাচ্ছে। সূর্যের প্রখরতা বেড়ে যাওয়ায় সড়কে মানুষের উপস্থিতি কম। বাতাসে আগুনের উঞ্চতা অনুভব হচ্ছে। 

রোববার (৫ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩২ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, টানা ১০ দিন পর শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমাণ ৩২ শতাংশ। আগামীকাল (সোমবার) জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

টানা ১০ দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১-৪৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছিল চুয়াডাঙ্গা। ১০ দিনের মধ্য ৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সূর্যের প্রখরতা আর গরম বাতাসে জনজীবন হাঁসফাঁস অবস্থায় পরিণত হয়েছিল। তাপমাত্রা কমলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়ে জনজীবন।

তিনি আরও জানান, ২৪ এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, ২৫ এপ্রিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ এপ্রিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, ২৭ এপ্রিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, ২৮ এপ্রিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, ২৯ এপ্রিল ৪৩.০ ডিগ্রি সেলসিয়াস, ৩০ এপ্রিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস, ১ মে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস, ২ মে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস ও ৩ মে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা  আবহাওয়ার খবর  চুয়াডাঙ্গায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: