বাংলাদেশ ফের ৮৮ বিজিপি সদস্যদের অনুপ্রবেশ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী পেরিয়ে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ফের অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)'র ৮৮

2024-05-05T19:43:51+00:00
2024-05-05T19:43:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বাংলাদেশ ফের ৮৮ বিজিপি সদস্যদের অনুপ্রবেশ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৭:৪৩ পিএম 
বাংলাদেশ ফের ৮৮ বিজিপি সদস্যদের অনুপ্রবেশ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফনদী পেরিয়ে শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে ফের অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)'র ৮৮ সদস্য। এদের মধ্যে ৩ জন সিনিয়র অফিসার রয়েছে বলে জানা গেছে। অনুপ্রবেশের সাথে সাথে টেকনাফ কোস্টগার্ড স্টেশানের সদস্যরা বিজিপিদের নিরস্ত্র করে তাদের হেজাফতে নেয়।

রোববার (৫ মে) ভোরে ৩টি কাঠের ট্রলার যোগে সীমান্তে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড তাদের আটক করেন। পরে তাদের প্রয়োজনীয় পরিচয় শনাক্ত শেষে কোস্টগার্ড সদস্যদের কড়া পাহাড়ায় দুটি পায়রা বাস ও একটি নোহা গাড়ি যোগে সন্ধ্যায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আনা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।

বিজিপি অনুপ্রবেশের বিষয় নিয়ে কোস্টগার্ডের কোন দায়িত্বশীল কর্মকর্তা কথা বলতে রাজি হননি। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এদের নিরস্ত্রীকরণ করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিজিবিও এই বিষয়ে কোন বক্তব্য দেয়নি।

উল্লেখ গত শনিবারেও টেকনাফ সীমান্তের নাজির পাড়া, আছার বনিয়া থেকে আরো ৪০ জন বিজিপি সদস্য অনুপ্রবেশ করেন। তাদেরকেও বর্তমানে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। এ পর্যন্ত দুই দিনে মোট ১২৮ জন বিজিপি সদস্য হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: