আচরণবিধি লঙ্ঘন, হৃদরোগ ইনস্টিটিউটের ডা. সিয়ামকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক মার্কার প্রার্থী হুমায়ুন কবির মোল্লার পক্ষে প্রচারণা ও ভোট চেয়ে

2024-05-06T15:55:46+00:00
2024-05-06T15:55:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন, হৃদরোগ ইনস্টিটিউটের ডা. সিয়ামকে শোকজ
উপজেলা নির্বাচন
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৩:৫৫ পিএম 
গণসংযোগ করছেন ডা. আশরাফুল হক সিয়াম। ছবি: সময়ের আলো

গণসংযোগ করছেন ডা. আশরাফুল হক সিয়াম। ছবি: সময়ের আলো

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক মার্কার প্রার্থী হুমায়ুন কবির মোল্লার পক্ষে প্রচারণা ও ভোট চেয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়ামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন।

রোববার (৫ মে) শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান তাকে নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী ২০১৬ এর ২২(১) অনুচ্ছেদে আইন ভঙ্গের দায়ে এ নোটিশ প্রদান করেন। ডা. আশ্রাফুল হক সিয়াম স্থানীয় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামিমের ছোট ভাই।

উক্ত নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ এর উপ-বিধি ৩ অনুযায়ী, ‘সরকারি কর্মচারী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অথবা অন্যত্র কোন আইন সভার নির্বাচনে অংশগ্রহণ করিতে অথবা নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করিতে বা অন্য কোনভাবে হস্তক্ষেপ করিতে বা প্রভাব খাটাইতে পারিবেন না। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ দ্বারা এই বিধিও একই ভাবে লঙ্ঘিত হয়েছে বলে প্রমাণিত। তাই উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ অথবা বিভাগীয় শাস্তির জন্য সুপারিশ করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা আগামী ৭ মে এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট দাখিল করার জন্য বলা হলো।

এর আগে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াছেল কবির গুলফাম ডা. আশ্রাফুল হক সিয়ামের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি সশরীরে মোটরসাইকেল প্রতীকের পক্ষে আরশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লোকজনসহ নির্বাচনি প্রচারণা করেছেন এবং ভোটারদের ভোট দেওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াছেল কবির অভিযোগের স্বপক্ষে কিছু স্থিরচিত্রও দাখিল করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপজেলা নির্বাচন  আচরণবিধি লঙ্ঘন  শোকজ  শরীয়তপুর-ভেদরগঞ্জে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: