টানা তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

টানা কয়েক দিনের তাপদাহের পর চুয়াডাঙ্গায় প্রশান্তির বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো বাতাস, শিলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। প্রায়

2024-05-06T20:16:53+00:00
2024-05-06T20:16:53+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
টানা তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৮:১৬ পিএম 
টানা তাপদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি
টানা কয়েক দিনের তাপদাহের পর চুয়াডাঙ্গায় প্রশান্তির বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো বাতাস, শিলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। প্রায় এক মাস ধরে চলমান রয়েছে তাপদাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কয়েক দিন রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সোমবার (৬ মে) দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, টানা কয়েক দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলমান রয়েছে। তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্য থাকছে। গত ২৩ এপ্রিল রাতে চুয়াডাঙ্গায় ১.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সোমবার দুপুর থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো ও বৃষ্টির সাথে শিল পড়ছে। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৫২ শতাংশ। আদ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল জনজীবনে। রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, আকাশ মেঘলা থাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড় বইছে। মাঝেমাঝে শিল পড়ছে। বজ্রপাত শুরু হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার কথাও বলা হচ্ছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   টানা তাপদাহ  স্বস্তির বৃষ্টি  আবহাওয়ার খবর  চুয়াডাঙ্গা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: