চট্টগ্রামে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও চকবাজার থানা ছাত্রলীগের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ১৪ জন।

2024-05-06T22:50:04+00:00
2024-05-06T22:50:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১০:৫০ পিএম 
চট্টগ্রামে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও চকবাজার থানা ছাত্রলীগের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে ১৪ জন। সোমবার (৬ মে) দুপুরে চকবাজার থানার গণি বেকারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম, মফিজুর রহমান (বিএসএস ফাইনাল), আরমান হোসাইন (বিবিএস তৃতীয় বর্ষ), মোহাম্মদ তাকিব (বিবিএস ৪র্থ বর্ষ), আরবিন আরমান (২য় বর্ষ), সাইদুল (বিএসএস ৩য় বর্ষ), নাফিস (বিবিএস ২য় বর্ষ), শিহাব (বিএসএস ২য় বর্ষ), রিমন ও অন্তর (এইচএসসি ২য় বর্ষ)। 

কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈম বলেন, ‘আজ ফিলিস্তিন ইস্যুতে আমাদের কেন্দ্র ঘোষিত একটি প্রোগ্রাম ছিল। সকালে কলেজে জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আমরা একটি মিছিল বের করি। মিছিলটি দেব পাহাড় ঘুরে আবার কলেজে ফিরে আসার সময় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহেদের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়। আমাকে হকিস্টিক দিয়ে হাতে আঘাত করা হয়। আমাদের ১১ জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকদিন আগে চকবাজার থানা ছাত্রলীগের কিছু ছেলে কলেজে এসে মাদক সেবন করছিল। পরে আমরা পুলিশ ডেকে এনে তাদের ধরিয়ে দিয়েছিলাম। সেটাকে কেন্দ্র করে আজ আমাদের ওপর হামলা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।’

এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ফিলিস্তিন ইস্যু নিয়ে ডাকা নগর ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা গাড়ি ঠিক করেছিলাম। দুইটি গাড়িতে আমাদের কর্মীরা বসে ছিল। আরেকটি গাড়ি ভাড়া করার সময় মহসিন কলেজ ছাত্রলীগের কর্মীরা এসে বাধা দেয়। আমরা তাদের বলি এটা আমরা ভাড়া করেছি। তোমরা অন্য একটি দেখ। পরে নাঈম ও মিজানেন নেতৃত্বে আমাদের ছেলেদের ওপর হামলা করা হয়। এতে আমাদের দুই কর্মীর মাথা ফেটে গেছে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছে। আমি নিজেও আহত হয়েছি। একটু পর আমাদের চিকিৎসা শেষ হলে আমরাও মামলা করতে যাব।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, সামান্য কথা কাটাকাটির জেরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি। 

সময়ের আলো/আরআই




  বিষয়:   ছাত্রলীগের সংঘর্ষ  হতাহত  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: