কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর

2024-05-08T19:20:06+00:00
2024-05-08T19:20:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কেএনএফের আরও দুই সদস্য কারাগারে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৭:২০ পিএম 
কেএনএফের আরও দুই সদস্য কারাগারে
বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সহযোগী সন্দেহে এন্ডুসরেন্ট বম (২১) ও জিরসাং লিয়ান বম (৪১) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (৮ মে) দুপুরে তাদের থানা হতে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নূরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা রুমা দার্জেলিং পাড়ার বাসিন্দা।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও টাকা-অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ২২ জন নারীসহ ৮৪ জনকে ৯টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার মধ্যে বিভিন্ন সময়ে ৫৬ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যাংক ডাকাতি-অপহরণ  কারাগারে কেএনএফ সদস্য  বান্দরবান-রুমা-থানচি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: