নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান, সরাইলে ধরাশায়ী বর্তমান চেয়ারম্যান

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। বুধবার রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে

2024-05-09T07:32:23+00:00
2024-05-09T07:32:23+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান, সরাইলে ধরাশায়ী বর্তমান চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা পরিষদ নির্বাচন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৭:৩২ এএম 
নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান, সরাইলে ধরাশায়ী বর্তমান চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। বুধবার রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম। তিনি (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট। 

এদিকে নাসিরনগর উপজেলায় প্রথম বারের মত নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯শ ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা ওমরাও খান (আনারস)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: