ভোলায় ট্রলার ডুবিতে জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

সারাদেশ

ভোলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকায় তিন জেলের মধ্যে দুই জেলে জীবিত

2024-05-10T12:37:45+00:00
2024-05-10T12:37:45+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ভোলায় ট্রলার ডুবিতে জেলের লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ১২:৩৭ পিএম 
ভোলায় ট্রলার ডুবিতে জেলের লাশ উদ্ধার
ভোলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকায় তিন জেলের মধ্যে দুই জেলে জীবিত উদ্ধার হলেও মো: হারুন মাল মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত হারুন মাঝি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকা নগর গ্রামের মুসা মাঝি ছেলে।

শুক্রবার (১০ মে) সকাল ৬ টার দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও তুলাতুলি মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো: রুবেল মাঝি ও উদ্ধার করা জেলে লিটন মাঝি জানান, আজ ভোর ৫ টার দিকে হারুন মাল মাঝি ও তার দুই ছেলে রুবেল ও জুয়েলসহ একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সকাল ৬ টার দিকে কাঠির মাথা ও তুলাতুলি মধ্যবর্তী মেঘনা নদীতে জাল টানার সময় ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বার্জের সাথে ধাক্কা লাগে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলার থাকা রুবেল ও জুয়েল প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পরলেও তাদের বাবা হারুন মাঝি ট্রলার ডুবিতে নিখোঁজ হন।

স্থানীয় জেলেদের সহযোগিতায় দুই ভাইকে নদী থেকে জীর্বিত উদ্ধার হয়। পরে স্থানীয় জেলের খবর পেয়ে নিখোঁজ হারুন মাঝি সন্ধানে নদীতে সন্ধান  চালান। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনার কিছু দূরে নদীতে জাল পেঁচানো অবস্থায় হারুন মাঝির লাশ উদ্ধার করেন তারা।

ভোলা নৌকা থানার এসআই মো: ইউনুছ মুন্সি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা শুরু করেছেন তদন্ত করছেন। আর বার্জটি তাদের হেফাজতে রয়েছে বলে দাবী করেন তিনি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: