সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের

2024-05-10T16:57:46+00:00
2024-05-10T16:57:46+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:৫৭ পিএম 
সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মে) বেলা ১১টায় সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।

প্রসঙ্গত, এ বছর সিংড়া উপজেলা থেকে ২২৫ জন পবিত্র হজ্জ পালন করবেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হাজী সমাবেশ  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: