মিরসরাইয়ে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও মো. শহিদ নামে ব্যাটারিচালিত

2024-05-10T18:16:26+00:00
2024-05-10T18:16:26+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ৬:১৬ পিএম 
মিরসরাইয়ে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বাসের ধাক্কায় হাফেজ মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও মো. শহিদ নামে ব্যাটারিচালিত অটোরিকশার চালক গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় উপজেলার খইয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় চট্টগ্রামমুখী জোনাকি পরিবহন বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান। 

নিহত হাফেজ সাইফুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পূর্ব সাহেরখালী গ্রামের মো. নুর আহমদের ছেলে। তিনি খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের চৌধুরী পাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। 

আহত শহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১০টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে জোনাকি পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থাকা হাফেজ মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহীর সাইফুলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। বাস চালক পলাতক রয়েছেন। নিহতের পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাসের ধাক্কা  মুয়াজ্জিন নিহত  মিরসরাই-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: