সাগরে পড়ে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

সাগরে পড়ে নিখোঁজ হওয়া বাণিজ্যিক জাহাজ এমটিটি সাপানগারের নাবিক, মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট

2024-05-10T22:38:58+00:00
2024-05-10T22:38:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাগরে পড়ে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১০ মে, ২০২৪, ১০:৩৮ পিএম 
সাগরে পড়ে নিখোঁজ বিদেশি নাবিকের মরদেহ উদ্ধার
সাগরে পড়ে নিখোঁজ হওয়া বাণিজ্যিক জাহাজ এমটিটি সাপানগারের নাবিক, মালয়েশিয়ান নাগরিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১০ মে) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কিছুটা দূরে ভেসে থাকা লাশটি উদ্ধার করে।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ বলেন, ওই নাবিক গত বুধবার (৮ মে) সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেকে কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন। 

কোস্ট গার্ড বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধারে জাহাজ ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে। সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল বলে জানান তিনি।

তিনি বলেন, মালয়েশিয়ান এই নাবিকের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিদেশি নাবিক নিখোঁজ  মরদেহ উদ্ধার  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: