বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ার কাহালুতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক দরিদ্র অসহায় নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত

2024-05-11T20:13:51+00:00
2024-05-11T20:13:51+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, থানায় মামলা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ৮:১৩ পিএম 
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, থানায় মামলা
বগুড়ার কাহালুতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক দরিদ্র অসহায় নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৮ মে) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামে। 

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার ভালতা গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে ১ সন্তানের জনক মো. সোহাগ (৩২) একই গ্রামের মৃত মুকিম উদ্দিনের দরিদ্র অসহায় এক সন্তানের জননী নাছিমা বেগমকে (২৭) রাস্তাঘাটে বিভিন্ন সময়ে কু প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে অবশেষে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে যাতায়াত করে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। নাছিমা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিলে সোহাগ তাতে রাজি না হয়ে নাছিমার সাথে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে।  

একপর্যায়ে গত ৮ মে গভীর রাতে নিষেধ করা স্বত্বেও সোহাগ নাছিমার বাড়িতে প্রবেশ করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে  ধর্ষণ করে। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার গ্রামে জানাজানি হলে দুজনের বাড়িতে মানুষের ঢল নামে। একটি প্রভাবশালী মহল বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে ভিকটিম নাছিমা বেগম বাদী হয়ে গত ১০ মে রাতে কাহালু থানায় অভিযুক্ত সোহাগকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই সোহাগ পলাতক রয়েছে। 

এদিকে ভিকটিম নাছিমার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান এস আই মোস্তাফিজুর রহমান। কাহালু থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বিয়ের প্রলোভন  নারীকে ধর্ষণ  থানায় মামলা  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: