চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্র রায়হান শিকদারের (১৮) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার দিবাগত

2024-05-12T11:14:22+00:00
2024-05-12T11:14:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১১:১৪ এএম 
চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্র রায়হান শিকদারের (১৮) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার দিবাগত রাত ১২টার দিকে চিত্র নদীর দলজিতপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। তিনি নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসায় কওমি বিভাগে পড়াশোনা করতেন।

রাহানের মামা মামুন জানান, শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সঙ্গে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, খুলনা বিভাগে একটিমাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়ে নড়াইলে পৌঁছেই রাতে অভিযান পরিচালনা করে গতরাত ১২টার দিকে দলজিৎ পুর নামক স্থানের চিত্রা নদী থেকে মরদেহ উদ্ধার করে। রোববার (১২ মে) সকাল ৯টায় তার নিজ গ্রাম নাগসীতে জানাজা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: