গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

2024-05-12T22:14:56+00:00
2024-05-12T22:14:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১০:১৪ পিএম 
গোসাইরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

রোববার (১২ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতির সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল কালাম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারা রিটার্নিং কর্মকর্তা বরাবর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এতে বাবলু মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

অন্যদিকে ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমান (লুসাই রাড়ী) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। মনোনয়ন ফিরে পেতে তিনি আর আপিল করেননি। 

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপজেলা নির্বাচন  বিনা প্রতিদ্বন্দ্বিতা  নির্বাচিত  শরীয়তপুর-গোসাইরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: