অবশেষে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

অপেক্ষার পালা শেষে জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবিয়ায় নোঙর করেছে। বাংলাদেশ সময় সোমবার (১৩ মে)

2024-05-13T18:55:54+00:00
2024-05-13T19:44:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
অবশেষে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৬:৫৫ পিএম  আপডেট: ১৩.০৫.২০২৪ ৭:৪৪ পিএম
অবশেষে কুতুবদিয়ায় এমভি আবদুল্লাহ
অপেক্ষার পালা শেষে জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবিয়ায় নোঙর করেছে। বাংলাদেশ সময় সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার পর পরই নোঙর করে জাহাজটি। 

এদিকে এমভি আবদুল্লাহর দায়িত্ব বুঝে নিতে নতুন নাবিকদের একটি টিম ইতিমধ্যে রওয়ানা দিয়েছে। তারা দায়িত্ব বুঝে নেয়ার পর পুরনো নাবিকরা আগামীকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে লাইটার জাহাজে করে ফিরবেন সদরঘাট এলাকার কেএসআরএমের নিজস্ব জেটিতে। সেখানে স্বজনদের সাথে মিলিত হবেন নাবিকরা। নাবিকদের বরণ করার প্রস্তুতিও নেয়া হয়েছে। এ সময় কুতুবদিয়ায় জাহাজটিতে রক্ষিত চুনা পাথর খালাস কাজও চলবে। 

সোমবার (১৩ মে) বিকেলে কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সময়ের আলোকে বলেন, নতুন নাবিকদের টিম যাবে এমভি আবদুল্লাহ জাহাজে। তারা জাহাজটির দায়িত্ব পালন করবে। ২৩ নাবিক আগামীকাল মঙ্গলবার (১৩ মে) ফিরে আসছেন সদরঘাট জেটিতে। সেখানে নাবিকদের বরণ করা হবে। তাদের বরণ করতে স্বজনরা উপস্থিত থাকবেন সেখানে। 

উল্লেখ্য, গত ১২ মার্চ এমভি আবদুল্লাহ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। এক মাস পর ১৪ এপ্রিল ভোর রাতে মুক্ত হয় জলদস্যুদের কবল থেকে। এরপর জাহাজটি পৌঁছে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামে আরেকটি বন্দরে চুনা পাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওয়ানা দেয়। সব মিলে ৬৪ দিন পর মুক্ত নাবিকরা দেশের মাটিতে ফিরেছেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   জলদস্যুদের কবলে জাহাজ  এমভি আবদুল্লাহ  কুতুবদিয়া-চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: