পায়ে হেঁটে পাড়ি দিবে ১৫০ কিলোমিটার, লক্ষ্য কুয়াকাটা

বরিশাল ব্যুরো

সারাদেশ

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেছে রোভার স্কাউটের ৪ সদস্য।

2024-05-13T20:22:40+00:00
2024-05-13T20:22:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পায়ে হেঁটে পাড়ি দিবে ১৫০ কিলোমিটার, লক্ষ্য কুয়াকাটা
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ৮:২২ পিএম 
প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রোভার স্কাউটদের ৪ সদস্য। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে রোভার স্কাউটদের ৪ সদস্য। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাত্রা করেছে রোভার স্কাউটের ৪ সদস্য। আগামী বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় তারা কুয়াকাটা পৌঁছবেন বলে জানিয়েছেন। 

এর আগে গতকাল রোববার (১২ মে) সকাল ৬টায় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করেন। 

রোভার স্কাউটের সদস্যরা হলেন- সিনিয়র রোবার মেট মো. রাকিবুল ইসলাম, রোবার মেট মো. তানভির হাসান শেখ মাহিম, নাজমুল হাওলাদার, এ কে এম জাবিদ হাসান। এরা প্রত্যেকেই সরকারি সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউটের বিভিন্ন ইউনিটের। 

যাত্রাপথে তারা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সাথে জনমনে সচেতনতা, দুর্নীতি রোধ, প্লাস্টিক বর্জন, জলবায়ু রক্ষা, পলিথিনের বিকল্প ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা করবেন।

সিনিয়র রোভার মেট মো. রাকিবুল ইসলাম বলেন, বর্তমান বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছাতে ও স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট নাগরিক। কিন্তু বর্তমান যুব সমাজ নেশাসহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে তাদের ভবিষ্যৎ কে নষ্ট করে দিচ্ছে। তাই আমি মনে করি আমাদের এই যুব সমাজকে সৎ ও সত্যবাদী, নীতিবান স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে রোভার স্কাউটিং একটি অন্যতম মাধ্যম হিসাবে কাজ করে। 

তিনি আরও বলেন, যাত্রাটা আমারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমাদের লক্ষ্য একটাই পায়ে হেঁটে এ পথ পাড়ি দিতে হবে। পথে আমরা বেশ কিছু জায়গায় বিশ্রাম নিয়েছি আবার সন্ধ্যার পরে হাঁটাও অসম্ভব তাই আমরা পথে বেশ কিছু জায়গায় রাত্রি যাপন করবো। আমাদের সাথে পানি নিয়েছি, শুকনো কিছু খাবার নিয়েছি, পাশাপাশি জরুরি প্রয়োজনে কিছু ওষুধও সাথে রেখেছি। সাধারণ মানুষ আমাদের সাধুবাদ দিচ্ছে আবার যার জানেনা তারা আমাদের নিয়ে উপহাস করছে তাদের আমরা আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি পরে তারা বুঝতে পারে। যারা আমাদের সম্পর্কে জানে তারা আমাদের পানি ও নাস্তা দিয়ে আপ্যায়ন করছে। সবমিলিয়ে আমরা অনেক আনন্দে এ পথটি পাড়ি দিচ্ছি। 

রাকিবুল ইসলাম বলেন বলেন, ভয় সবার মধ্যেই আছে ভয় কাজ করে মাঝে মধ্যে যখন মহাসড়ক থেকে হাঁটি তখন অনেক ভয় লাগে কখন পিছন থেকে কোন গাড়ি ধাক্কা দেয় কিনা। তবে আমরা ট্রাফিক আইন মেনে সড়কে চলি যেমন আমরা সবসময় সড়কের ডান পাশ দিয়ে হাঁটি যাতে সামনের গাড়ির গতিবিধি লক্ষ্য করতে পারি। আবার বেশি ঝুঁকি মনে হলে আমাদের ব্যাগে লাল কাপড় আছে তা আমাদের কাঁধের ব্যাগে ঝুলিয়ে দেই যাতে গাড়ির চালক বুঝতে পারে এখানে কোন মানুষ আছে। আমাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ভিন্ন কিছু করার এমনটাই আমাদের প্রত্যাশা।  

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

সময়ের আলো/আরআই



  বিষয়:   প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড  রোভার স্কাউট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: