কুতুবদিয়ায় চলছে এমভি আবদুল্লাহর চুনা পাথর খালাস

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কুতুবদিয়ায় নোঙর করা মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহতে নতুন নাবিকরা দায়িত্ব নেয়ার পর থেকে পণ্য খালাস শুরু করা হয়।সোমবার (১৩ মে)

2024-05-14T09:35:27+00:00
2024-05-14T09:35:27+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
কুতুবদিয়ায় চলছে এমভি আবদুল্লাহর চুনা পাথর খালাস
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৯:৩৫ এএম 
কুতুবদিয়ায় চলছে এমভি আবদুল্লাহর চুনা পাথর খালাস
কুতুবদিয়ায় নোঙর করা মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহতে নতুন নাবিকরা দায়িত্ব নেয়ার পর থেকে পণ্য খালাস শুরু করা হয়।

সোমবার (১৩ মে) রাত ১০ টার পর থেকে শুরু হয় চুনা পাথর খালাস।

এর আগে নতুন নাবিকদের একটি টিম জাহাজটির দায়িত্ব গ্রহণ করে। জাহাজে রক্ষিত ৫৬ হাজার মেট্রিক চুনা পাথরের মধ্যে অল্প কিছু খালাস হচ্ছে কুতুবদিয়ায়। বুধবার দুপুর পর্যন্ত চলতে পারে খালাস। এরপর বাকি পণ্য খালাস শেষ করা হবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙর ও বন্দর জেটিতে। বিষয়টি নিশ্চিত করেন কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

মঙ্গলবার (১৪ মে) বিকাল ৪টায় নাবিকদের বরণ করা হবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) এক নম্বর জেটিতে। সেখানে নাবিকদের স্বজনদের পাশাপাশি কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কেএসআরএমের সংশ্লিষ্টরা জানান, কুতুবদিয়া এবং চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে চুনা পাথরগুলো খালাস হবে লাইটার জাহাজে। অর্থাৎ বড় জাহাজ থেকে ছোট জাহাজে খালাস করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়লে চুনা পাথরগুলো সরাসরি খালাস করা হবে।

কেএসআরএম সূত্র জানিয়েছে, কুতুবদিয়ায় চুনাপাথরের কিছু চালান খালাস করে জাহাজটি ১৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে বাকি মালামাল খালাস করার পর বন্দর জেটিতে ভিড়বে। জাহাজটি ফুল লোডেড হওয়ায় ড্রাফট (পানির লেভেল থেকে নিচের অংশ পর্যন্ত) হয়েছে ১২ মিটার। বন্দর জেটিতে ভিড়তে হলে সাড়ে ৯ মিটারের মধ্যে ড্রাফট থাকতে হবে। কিছু পাথর খালাসের পর ড্রাফট সাড় ৯ মিটার পৌঁছবে। এরপরই এটি জেটিতে ভিড়তে পারবে।

ভারত মহাসাগরে গত ১২ মার্চ জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। কথিত আছে ৫০ লাখ মার্কিন ডলার জলদস্যুদের পরিশোধ করা হয়। এরপর এমভি আবদুল্লাহ ছেড়ে দেয় জলদস্যুরা। ১৪ এপ্রিল বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় মুক্তি পান এমভি আবদুল্লাহ। সেই সাথে মুক্ত হন ২৩ নাবিক। মুক্তির পর দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তারা। ২১ এপ্রিল বিকাল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এতে থাকা ৫৫ হাজার মেট্রিক টন কয়লা সেখানে খালাস করা হয়। এরপর আরেক বন্দর মিনা সাকারে চুনা পাথর ভর্তি করে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয় এমভি আবদুল্লাহ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: