সবার অগোচরে পুকুরে নামে শিশু, অতপর মিলল মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে আবু মুসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে ক্ষেতলাল উপজেলার

2024-05-14T21:00:53+00:00
2024-05-14T21:00:53+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সবার অগোচরে পুকুরে নামে শিশু, অতপর মিলল মরদেহ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৯:০০ পিএম 
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে আবু মুসা নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে ক্ষেতলাল উপজেলার মুনঝার গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত আবু মুসা মুনঝার গ্রামের তারেক হোসেনের ছেলে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আনোয়ার হোসেন জানান, আবু মুসা বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। সবার অগোচরে সে নিজ বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবার লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবার ও স্থানীয় লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু মুসাকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুকুরে ডুবে শিশুর মৃত্যু  মরদেহ উদ্ধার  জয়পুরহাট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: