তিনদিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা

ফেনী প্রতিনিধি

সারাদেশ

চিকিৎসক সংকটের কারণে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা ৩ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

2024-05-15T19:29:37+00:00
2024-05-15T19:29:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
চিকিৎসাসেবা ব্যাহত
তিনদিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:২৯ পিএম 
তিনদিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা
চিকিৎসক সংকটের কারণে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা ৩ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তবে তা অচিরেই সমাধান হয়ে যাবে বলে প্রত্যাশা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা দেওয়ার জন্য একজন সিনিয়র কনসালটেন্টের পরামর্শ ফি ৪০০ টাকা, জুনিয়র কনসালটেন্টের ৩০০ টাকা, এমবিবিএস-বিডিএসের ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু সরকার নির্ধারিত পরামর্শ ফি চিকিৎসকরা সম্মানী না পাওয়ায় বৈকালিক স্বাস্থ্যসেবায় সেবাদানে চিকিৎসকদের মাঝে অনাগ্রহ দেখা দেয়। এছাড়া হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক বদলি হয়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে। ফলে গত তিনদিন ধরে সরকারি এ  হাসপাতালের বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। 

ফেনী জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থো. সার্জারি) জামাল উদ্দিন বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে দায়িত্ব পালন করার পরেও বেশ কয়েক মাস ধরে সম্মানি দেওয়া হচ্ছে না। টাকা না পাওয়ায় চিকিৎসকরাও মনের বিরুদ্ধে গিয়েও চেম্বার করেন। পারিশ্রমিক ছাড়া কেউই পরিশ্রম করতে চাইবে না।

রেজাউল করিম নামে এক রোগী বলেন, কর্তৃপক্ষের গুরুত্ব থাকলে এ সেবা কার্যক্রম বন্ধ হয় না। বাইরে ক্লিনিক-ডায়াগনস্টিকগুলোর আয় কমে গেছে। আজকের এ অবস্থার পেছনে ভিন্ন কারণও থাকতে পারে।

এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজি বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবা বন্ধ কথাটি পুরোপুরি ঠিক নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কারণে এটি আপাতত বন্ধ রয়েছে। যে নির্দেশনার ভিত্তিতে এতদিন সেবা কার্যক্রম চলেছে সেটি পরিবর্তনের প্রস্তাব থাকায় এইজন্য সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তা অচিরেই ঠিক হয়ে যাবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: