রাজশাহীতে কারুশিল্প উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১৫ দিন

রাজশাহী ব‌্যু‌রো

সারাদেশ

রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় আমরা উদ্যোক্তার উদ্যোগে মেলায়

2024-05-16T20:36:49+00:00
2024-05-16T20:36:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে কারুশিল্প উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১৫ দিন
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:৩৬ পিএম 
রাজশাহীতে কারুশিল্প উদ্যোক্তা মেলা শুরু, চলবে ১৫ দিন
রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নগর ভবন গ্রিন প্লাজায় আমরা উদ্যোক্তার উদ্যোগে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন রাসিক মেয়র। মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কারু, হস্ত শিল্প, কসমেটিকস, গার্মেন্টস, খাবার, খেলনা সামগ্রীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রকারের ৫০টি স্টলে পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আমরা উদ্যোক্তাতার এডমিন মমতাজ আকতার স্বপ্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লী‌গের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আমরা উদ্যোক্তার মডারেটর আজমীর আহমেদ মামুন, মডারেটর গোলাম রাসেল, মডারেটর ফাতেমা বেগম প্রমুখ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   কারুশিল্প উদ্যোক্তা মেলা  রাজশাহী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: