নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা, ৩ আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৩ আসামিকে

2024-05-17T10:29:48+00:00
2024-05-17T10:29:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যা, ৩ আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১০:২৯ এএম 
সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

নড়াইলে আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৬ মে) রাতে চট্টগ্রামের বায়েজীদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫০) অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহতের দুই দিন পর গ্রামের প্রতিপক্ষ দলনেতা আকবার হোসেন লিপন মেম্বরকে প্রধান আসামি করে ৩০ জনের নামে থানায় মামলা হয়েছে। নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে সোমবার  লোহাগড়া থানায় এই মামলা দায়ের করেন। ( মামলা নং ১৪ তাং ১৩.০৫.২৪) । 

এজাহার সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল গত শুক্রবার (১০ মে) রাত ৮টার দিকে একটি সালিশ বৈঠকে যোগদানের উদ্দেশে মোটরসাইকেল যোগে কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বুকে ও পিঠে গুলি করে। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়। মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে এবং স্থানীয় মল্লিকপুর ইউনিয়নের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ইউপি চেয়ারম্যানকে হত্যা  আসামি গ্রেফতার  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: