সিংড়ায় পুলিশের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া থেকে দুই মাস আগে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায়

2024-05-18T19:22:20+00:00
2024-05-18T19:22:20+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় পুলিশের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৭:২২ পিএম 
সিংড়ায় পুলিশের মোটরসাইকেল চুরি, দুই মাস পর উদ্ধার
নাটোরের সিংড়া থেকে দুই মাস আগে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায় মামলা করেন ভুক্তভোগী পুলিশ সদস্য। এ মামলায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৭ মে) চোরাই মোটরসাইকেলটি জামালপুরের চর এলাকা থেকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নাটোরের সিংড়ায় কর্মরত পুলিশের বিশেষ শাখার কনস্টেবল মো. জাহাঙ্গীর আলমের ভাড়া বাসার সামনে থেকে গত ১২ই মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তার ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিংড়া থানায় মামলা করেন তিনি।

গত ১৬ মে ওসি আবুল কালামের নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ। তারা হলেন- বগুড়ার শেরপুর থানার শাহানগর গ্রামের আবু তালেব আকন্দ’র ছেলে মো. আব্দুস সালাম (৩০) ও একই জেলার সোনাতলা থানার মহকাতেরপাড়ার মো. মজিবর রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮)। পরে তাদের দেওয়া তথ্যমতে ১৭ মে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পুলিশের মোটরসাইকেল চুরি  উদ্ধার  সিংড়া-নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: