দিনাজপুরের খানসামা উপজেলায় পানি তোলার পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মরিয়ম বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার গোয়ারদিহী ইউনিয়নের হাসিমপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মরিয়ম বেগম উপজেলার গোয়ারদিহী ইউনিয়নের হাসিমপুর গ্রামের বাসিন্দা সেকন্দার আলীর সহধর্মিণী।
খানসামা থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ওসি ও গোয়ারদিহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন লিটন জানান, নিজ বাড়িতে খাবার পানি তোলার কাজে ব্যবহৃত পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেকেন্দার আলীর স্ত্রী মরিয়ম বেগমের মৃত্যু হয়।
সময়ের আলো/আরআই