পারিবারিক কলহে স্ত্রীর আত্মহত্যা, স্বামীসহ সবাই পলাতক

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৩) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে)

2024-05-18T21:15:38+00:00
2024-05-18T21:15:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পারিবারিক কলহে স্ত্রীর আত্মহত্যা, স্বামীসহ সবাই পলাতক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:১৫ পিএম 
পারিবারিক কলহে স্ত্রীর আত্মহত্যা, স্বামীসহ সবাই পলাতক
নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৩) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মে) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত আয়েশা সিদ্দিকা উপজেলার বাসিলা গ্রামের মিজানুর রহমান মুন্টুর স্ত্রী। মুন্টু বাসিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি। এ ঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন বলেন, বাঁশিলা মধ্যপাড়া গ্রামের গৃহবধূর সাথে স্বামীর পারিবারিক কলহ বিরাজ করছিল। এরই একপর্যায়ে স্বামী তাকে মারপিট করে। আজ (শনিবার) সকালে বাড়ির লোকজনের অজান্তে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান জানান, প্রাথমিক ভাবে জানা গেছে সে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।  

সময়ের আলো/আরআই




  বিষয়:   পারিবারিক কলহ  স্ত্রীর আত্মহত্যা  স্বামী পলাতক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: