বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলার ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) ৩ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া

2024-05-19T16:33:40+00:00
2024-05-19T16:33:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৪:৩৩ পিএম 
বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
বান্দরবানের রুমা উপজেলার ডেবাছড়া এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) ৩ সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় অস্ত্র, বেতার যন্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। 

রোববার (১৯ মে) সকালে বান্দরবানে রুমা-রোয়াংছড়ি সীমান্তে এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে সেখানে গেছে রোয়াংছড়ি থানা পুলিশ।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রুমা উপজেলার রনিন পাড়ার কাছে ডেবাছড়া এলাকায় কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে তিনজন নিহত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, তথ্য ভিত্তিতে ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে কেএনএফের দু’জন সদস্যের লাশ ও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্যও মারা যায়। নিহতদের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর আশেপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, চলতি বছরে ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪টি অস্ত্র-গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ এর পাঁচ সদস্য নিহত ও ২৫ জন নারীসহ ৮৭ জনকে রুমা ও থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ৯টি মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   যৌথবাহিনী  বন্দুকযুদ্ধ  কেএনএফ সদস্য নিহত  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: